জরায়ু ক্যান্সার হলে করনীয় কি
কাঁচা বাদাম হলো ভিটামিন এবং খনিজ উপাদানের স্টোর রুম।শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় ভিটামিন ও খনিজ উপাদানের সমন্বয়ে গঠিত এই সুস্বাদু খাবার। বাদামে রয়েছে ভিটামিন ই, ফাইবার, মনোঅ্যানস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টি-অক্সিডেন্ট, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি। এসব উপাদান আমাদের শরীর গঠনে যেমন সাহায্য করে, তেমনি আমাদের শরীরকে সুস্থ্য রাখতে এসব ভিটামিন উপাদান নিরলসভাবে কাজ করে। তাই আমরা যদি আমাদের শরীরকে সুস্থ্য রাখতে চাই তাহলে বাদাম খাওয়ার কোন বিকল্প নেই। এখন চলুন কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
সূচিপত্রঃ কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে, কাঁচা বাদাম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অথবা ভিজিয়ে খাওয়া যেই ভাবেই খাওয়া হোক না কেন এটি খাওয়ার ফলে অপকারের থেকে উপকারের পরিমাণই বেশী। কাঁচা বাদামের উপকারিতা সম্পর্কে জানার প্রয়াসী হলে আমরা দেখি যে, কাঁচা বাদামে থাকা ফাইবার এবং প্রোটিন শরীরের ওজন কমায়, পরিপাক ক্রিয়াকে সঠিকভাবে চালিত করে। আবার বাদাম থাকা প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মস্তিস্ককের সুস্বাস্থ্য বজায় রাখে এবং স্মৃতিশক্তির উন্নতিতে দারুনভাবে কাজ করে।
বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, অক্সালেট, আয়রন, ভিটামিন ই, মনোঅ্যানস্যাচুরেটেড নামক উচ্চ মানের ভিটামিন উপাদান। যা আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি কে ছাঁটাই করে, নতুন করে চর্বি জমতে বাঁধা দান করে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, হার্টে রক্ত চলাচল বজায় রাখে, যার ফলে হার্ট ভালো থাকে। তাছাড়া এই সকল উপাদানগুলো ক্ষুধা মন্দা দূর করে, কিডনী ভালো রাখে তথা কিডনীতে পাথর হওয়া থেকে রক্ষা করে এবং ক্যালোরী দ্রুত বৃদ্ধি করে ইত্যাদি।
আমরা জানি যে, অতিরিক্ত কোন কিছুই ভালো না। তেমনি ভুল করে বা বেশী কাজ করবে ভেবে বেশী করে কাঁচা বাদাম খেলে হিতে বীপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশী। অতিরিক্ত বাদাম খাওয়ার ফলে পেট ফাঁপা, পাতলা পায়খানা, বমি বমি ভাব, কিডনীতে পাথর হওয়ার আশঙ্কা এবং পুষ্টিহীনতা প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।
চলুন এবার কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য চেষ্টা করবো।
মস্তিস্কের স্বাস্থ্য বজায় রাখে
বুদ্ধির বিকাশে আমরা অনেকে নানান রকমের খাদ্য খেয়ে থাকি। তবে বুদ্ধির বিকাশে অন্যতম একটি খাবারের নাম হলো কাঁচা বাদাম। কাঁচা বাদামে থাকে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড নামক উচ্চ মানের এক ধরণের ফ্যাটি এসিড। যা কেবলমাত্র বড়দের মস্তিস্কের বিকাশে কাজ করে তা নয় বরং কাঁচা বাদাম বাচ্চাদের বুদ্ধির বিকাশেও ভালোভাবে কাজ করে। তাছাড়া কাঁচা বাদামে ফ্যাটি এসিড হিসেবে ওমেগা-৩, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম থাকে যা কিনা মনোস্যাচুরেটেড এর সাথে মিলে মস্তিস্কের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
হার্ট ভালো রাখে
হৃৎপিন্ড থেকে ধমনীর মাধ্যমে সমগ্র শরীরে রক্ত প্রবাহিত হয়। কিন্তু আমারা যখন তেল-চর্বি ও মসলাযুক্ত খাবার খাই তখন এসব ধমনীগুলোতে চর্বি জমা হয়ে ব্লক হয়ে যায়। কিন্তু কাঁচা বাদাম খেলে কাঁচা বাদামে ওমেগা-৩, মনোঅ্যানস্যাচুরেটেড এবং পলিঅ্যানস্যাচুরেটেড থাকার কারণে আমাদের শরীরের ভেতরে যেসমস্ত ধমনী হৃৎপিন্ডে রক্ত সরবরাহ করে সেসব ধমনীতে জমা হওয়া চর্বিগুলো ধ্বংস করে হুৎপিন্ড যাতে সঠিকভাবে তার কাজ করতে পারে তার জন্য হৃৎপিন্ডে ধমনীর রক্ত সরবরাহ নিশ্চিত করে। এছাড়া বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা রক্তের অতিরিক্ত প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে জরুরী ভূমিকা পালন করে থাকে।
বাদাম পুষ্টিগুণ ভরপুর বলে শরীরকে ভেতর থেকে রোগ মুক্ত রাখতে বাদামের ভূমিকা অনস্বীকার্য। বাদামে থাকা ভিটামিনের শক্তিশালী উপাদান গুলো রক্তকে একত্রে জমাট বাঁধা থেকে বিরত রাখে। আবার আমরা যদি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে বাদাম সেবন করি তাহলে এটি আমাদের স্ট্রোক এবং হার্ট এটাক থেকে বাঁচাতে পারে। তাই বলা যায় যে, আমরা যদি প্রতিদিন অন্তত ৫-৬ টি কাজুবাদাম বা আখরেট খাই তাহলে আমাদের হৃৎরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এবং হার্টের সুস্বাস্থ্য বজায় থাকবে।
হজমশক্তি বৃদ্ধি করে এবং ক্ষুধা মন্দা দূর করে
বাদাম ছোট একটা খাবার হলেও বাদাম সম্পূর্ণ ভিটামিন এবং মিনরেলস এর এর খনি হিসেবে বিবেচিত। বাদামে যেসমস্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিনের উপাদান গুলো রয়েছে তার মধ্যে ফাইবার এবং এনজাইম অন্যতম। ফাইবার এবং এনজাইম পাচনক্রিয়াকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। কেননা নানান ধরণের জাঙ্ক ফুডের কারণে পাচন তন্ত্রের কার্যক্রম ধীর গতি প্রাপ্ত হয়। কিন্তু বাদাম খাওয়ার ফলে বাদামে থাকা উক্ত পুষ্টি উপাদানের কারণে পাচন তন্ত্র আরও শক্তিশালী হয়ে ওঠে এবং দ্রুত কাজ করে। ফলশ্রুতিতে পাকস্থলিতে থাকা খাদ্য তাড়াতাড়ি হজম হয়ে যায়।
তেল জাতীয় খাবার, অস্বাস্থকর খাবার এবং পুষ্টিহীন খাবার খাওয়ার পরে হঠাৎ করেই কোন এক সময়ে পেট ফুলে ওঠে ও অস্বস্তি বেড়ে যায়। এর কারণ হলো ইনহিবিটর। এই সমস্যা দূরীকরণে যদি বাদাম ভিজিয়ে খাওয়া যায় তাহলে বাদামে থাকা ফাইবার ও এনজাইম ইনহিবিটর কে কমিয়ে দেয়। ফলে পেট ফুলে ওঠা বা পেট ফাঁপা কমে যায়। তাছাড়া কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে রেখে দেওয়ার পরে এমনিতেই খাওয়া যায় অথবা বাদমের খোসা ছাড়িয়েও খাওয়া যায়। তবে সবথেকে ভালো হলো খোসা ছাড়িয়ে খাওয়া। তাহলে ক্ষুধা মন্দা আর থাকবে না।
শরীরের ওজন নিয়ন্ত্রণ করে
কাঁচা বাদাম ভিটামিনের স্টক হাউজ। এই খাবারে যেমন পুষ্টি উপাদান থাকে তেমনি তার কার্যকারিতাও রয়েছে বহুগুণে। কাঁচা বাদামের ফাইবার, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট, প্রোটিন, মনোঅ্যানস্যাচুরেটেড প্রভৃতি থাকে। আমাদের অস্বাস্থ্যকর খাবারের কারণে শরীরের ওজন কার্যত বেড়ে যায় তথা শরীরে মেদ জমে, চর্বি জমে
ফলে শরীরের অবাঞ্ছিত মেদ বা চর্বি কেটে দিয়ে শরীরকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
এবার জানব কাঁচা বাদাম খাওয়ার অপকারিতা গুলো কি কি
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url